1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

হ্নীলায় খাটের নিচে মিলল ৭০ হাজার ইয়াবা,দুই ভাই আটক।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়,১৮ আগস্ট দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে মোহাম্মদ আলীকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী খাটের নিচে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে বাড়ির অন্য একটি কক্ষে অভিযান চালিয়ে তার সহোদর মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
সব মিলিয়ে অভিযানে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
আটক দুই সহোদরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost