1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

চনপাড়ায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, পাইপ গানসহ ইমন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:মোঃ হ্যাপি।
রূপগঞ্জের চনপাড়ায় যৌথ অভিযান,পাইপ গানসহ অস্ত্রধারী ইমন গ্রেপ্তার হয়েছে।নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গানসহ ইমন খলিফা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।
৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল জানতে পারে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। এর ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো.ইমন খলিফা (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মো.মধু খলিফার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করেন।
এ সময় ইমনের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানায় র‌্যাব।
পরে গ্রেপ্তার ইমন খলিফার দেওয়া তথ্যের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকের একটি ভবনের ভেতর সিলিংয়ের ওপর অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়,গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্রসহ তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় র‌্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে পাইপ গানসহ ইমন খলিফা নামে এক ব্যক্তি গ্রেপ্তার। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পাইপ গান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost