1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

মতলব পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে আলোচনায় আবুল বাসার পারভেজ মিয়াজী।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
জনগণের আস্থা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি—আবুল বাসার পারভেজ।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সাবেক প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজীকে ঘিরে ভোটার ও সমর্থকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে ১ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান ও জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে স্থানীয়দের কাছে তাঁর একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা। নির্বাচনকে সামনে রেখে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও বাড়ছে উৎসাহ-উদ্দীপনা।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আবুল বাসার পারভেজ মিয়াজী বলেন,আমি যদি দীর্ঘদিন ওয়ার্ডের জনগণকে সততা ও আদর্শের সঙ্গে সেবা দিয়ে থাকি,তাহলে ইনশাআল্লাহ জনগণ আমার পাশে থাকবে। এটাই আমার আস্থা এবং বিশ্বাস।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে আবারও জনগণের সেবা করার সুযোগ পেলে ১ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে মতলব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ও গণসংযোগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ১ নম্বর ওয়ার্ডেও ধীরে ধীরে নির্বাচনী তৎপরতা দৃশ্যমান হচ্ছে।
স্থানীয় ভোটারদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে চলছে নানা আলোচনা। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী হয় এবং ভোটাররা কাকে বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost