
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে আটকে রেখে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। এ সময় ১০ যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন,চট্টগ্রামের চন্দনাইশ থানার ছুফিবাড়ি এলাকার সিরাজুল ইসলাম (২৯) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী থানার চলিতাবানি এলাকার অমিত হাসান (২৩)।
র্যাব জানায়,গত ৫ সেপ্টেম্বর,শপিংমলের সিকিউরিটি সুপারভাইজার’পদে চাকরির বিজ্ঞাপন দেখে ১০ যুবককে রূপগঞ্জের উত্তর রূপসীর একটি বাসায় নেওয়া হয়। চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়। পরে তাদের ৩ থেকে ৪ দিন আটকে রেখে খাবার না দেওয়া ও নির্যাতনের অভিযোগ ওঠে।

৮ সেপ্টেম্বর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার ও ১০ যুবককে উদ্ধার করা হয়। আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply