
নিজস্ব প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযান,৫ থানায় ৩০ মাদকসেবী গ্রেপ্তার।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জন মাদকসেবী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী,জেলার সদর মডেল, বন্দর, সিদ্ধিরগঞ্জ,সোনারগাঁও ও রূপগঞ্জ থানা এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।
সদর মডেল থানায় ১১ জন গ্রেপ্তার,সদর মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আরও ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
থানাভিত্তিক হিসাব অনুযায়ী, পাঁচটি থানায় পরিচালিত অভিযানে মোট ৩০ জন মাদকসেবী এবং ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন।
All rights reserved © 2019
Leave a Reply