1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

টিটুকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ, সতর্ক থাকার আহ্বান শ্রমিকদলের।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও তাঁর পরিবারকে নিয়ে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,ফতুল্লা শিল্পাঞ্চল থানা কমিটি। প্রকাশিত প্রতিবেদনটিকে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদলিপিতে এ প্রতিক্রিয়া জানান ফতুল্লা শিল্পাঞ্চল থানা শ্রমিকদলের আহ্বায়ক মো. মন্টু মিয়া (মন্টু মেম্বার),সদস্য সচিব বাবুল আহম্মেদ এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো.নাঈম আহম্মেদ আকবর।
প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ দাবি করেন,বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন শহিদুল ইসলাম টিটু। আন্দোলন করতে গিয়ে তিনি একাধিক মামলা,হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা।
শ্রমিকদলের নেতৃবৃন্দ আরও দাবি করেন,আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহিদুল ইসলাম টিটুর চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাসহ তাঁর রাজনৈতিক আন্দোলন,সংগ্রামের বিভিন্ন বিষয় দেশি-বিদেশি গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলে,ও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
তাদের অভিযোগ,শহিদুল ইসলাম টিটুর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। প্রতিপক্ষের দেওয়া তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা।

প্রতিবাদলিপিতে শ্রমিকদলের নেতৃবৃন্দ শহিদুল ইসলাম টিটু ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমকে তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost