1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা,ভোট ২৯ অক্টোবর।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ২০২৬ এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপনির্বাচনের তফসিলের তথ্য জানান।
তফসিল অনুযায়ী,নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর। এরপর চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। একই সঙ্গে স্থানীয় ভোটারদের মধ্যেও শুরু হয়েছে ভোট নিয়ে আলোচনা ও নানা হিসাব-নিকাশ।
নির্বাচন কমিশন জানিয়েছে,ঘোষিত সময়সূচি অনুযায়ী উপনির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন করা হবে। অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost