1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ১১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মোঃ হ্যাপি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ক-জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, গোদনাইল নয়াপাড়া এলাকার মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম বাবু (৪৮)-এর বাড়ির উঠানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,১.মোঃ শাহিন (২৭),সোনারগাঁওয়ের গিরদাইন এলাকার বাসিন্দা,বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় বসবাসরত।মোঃ মেহেদী হাসান (২১),সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার বাসিন্দা।মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৮),গোদনাইল নয়াপাড়া লেকপাড় এলাকার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে,মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost