1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ESKUFসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো.হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম.সালাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার বরাব এলাকায় অভিযান চালায়।
অভিযানে বিল্লাল হোসেন (৫৫) ও রাসেল (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৮৪ বোতল ESKUF উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার বিল্লাল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাব এলাকায় মানিকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর আসামি রাসেল চাঁদপুরের মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনিও বরাব এলাকায় বাতেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ বলছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost