
নিজস্ব প্রতিনিধি:হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে দীর্ঘদিন দায়িত্ব পালন করা টিআই (প্রশাসন) জনাব মুহাম্মদ আব্দুল করিমের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
টিআই (প্রশাসন) মুহাম্মদ আব্দুল করিম দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলায় দক্ষতা,দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন। বদলির পর তাঁর পরবর্তী কর্মস্থল গাজীপুর জেলা।
বিদায় অনুষ্ঠানে তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।
এদিকে, নারায়ণগঞ্জ জেলায় নতুন টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ জিয়াউদ্দীন খান। তিনি সুনামগঞ্জ জেলা থেকে নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেছেন। তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
All rights reserved © 2019
Leave a Reply