
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে একই দিন তাদের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও মোঃ মামুন সরকার-এর আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—১.সিফাত হাওলাদার (১৯),পিতা-জহিরুল ইসলাম,সাং- চর ভূলুয়া দক্ষিণ পাড়া।২.মোঃ হৃদয় (২২),পিতা- আজগর,মাতা- রহিমা, সাং- চর ভূলুয়া দক্ষিণ পাড়া।৩.মোঃ বিজয় (১৯),পিতা- সাইদুর রহমান,সাং- মুরাদপুর দেওয়ান বাগ।
তারা সবাই সোনারগাঁও থানার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
All rights reserved © 2019
Leave a Reply