1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

কুমিল্লা কোতয়ালীতে মাদকবিরোধী অভিযানে ১৪ জনের সাজা।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪ জনকে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে গ্রেপ্তারদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম আদালতে সোপর্দ করা হয়। সেখানে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের আদালতে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালিত হয়।
আদালতে দোষ স্বীকারের ভিত্তিতে একজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ১১ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং বাকি দুইজনকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরাধ সংঘটনের পর দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ১৪ জনকে শাস্তির আওতায় আনার ঘটনায় স্থানীয় বিভিন্ন মহল কোতয়ালী মডেল থানার পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছে।
সচেতন মহলের মতে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে দ্রুত শাস্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে মাদকের বিস্তার নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost