1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ডের নামে টাকা ও এনআইডির কপি নেওয়ার অভিযোগ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাওয়ায় এক যুবককে হেনস্তা ও তার মাকে মারধরের অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় মোঃ জোবায়ের হোসেন (৩২) বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সানিয়া সাউদ,টিটু সাউদ, সৌরভ,জোবায়েরসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে জোবায়ের বলেন,গত এক সপ্তাহ ধরে একটি অফিসে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা ও এনআইডির কপি নেওয়া হচ্ছে। গত ১০ সেপ্টেম্বর বিষয়টি জানতে গেলে কয়েকজন তাকে গালিগালাজ করে স্মার্টফোন নিয়ে হুমকি দেন।
একই দিন তার মা রোকেয়া বেগম (৫০) রাস্তায় বের হলে কয়েকজন তাকে গালিগালাজ ও মারধর করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
জোবায়ের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost