
নিজস্ব প্রতিবেদক:
নারীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হয়েছে সম্পূর্ণ নারী পরিচালিত বিআরটিসি বাস সার্ভিস। দেশের পরিবহন খাতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এই বিশেষ বাস সার্ভিসে চালক,হেলপার ও সুপারভাইজারসহ পরিবহন ব্যবস্থাপনার বিভিন্ন দায়িত্বে নারীরা কাজ করছেন। পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং গণপরিবহনে নিরাপত্তা বাড়াতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকের প্রত্যাশা,ভবিষ্যতে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জেলা ও মহাসড়কেও নারী পরিচালিত বিশেষ বাস সার্ভিস চালু করা হবে।
বিশেষ করে দূরপাল্লার যাতায়াতে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ ধরনের বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নারীর নিরাপত্তা, কর্মসংস্থান ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে দেশব্যাপী এমন উদ্যোগ আরও সম্প্রসারণের দাবি উঠেছে।
All rights reserved © 2019
Leave a Reply