1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

গাজীপুরে পঞ্চম শ্রেণির শিশুকে বলাৎকারের অভিযোগ, থানায় বাবার লিখিত অভিযোগ।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আল আমিন (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোহাম্মদিয়া গার্মেন্টস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আল আমিন ওই এলাকার মৃত জয়নালের ছেলে।
শিশুটির বাবার অভিযোগ,স্কুল ছুটির পর তার ছেলে বাড়িতে ফিরে পোশাক পরিবর্তন করে স্থানীয় একটি এসি ও ফ্রিজ সার্ভিসিংয়ের দোকানে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় আল আমিন জরুরি কাজের কথা বলে শিশুটিকে নিজের বাড়ির একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়,শিশুটির এক সহপাঠী টিনের বেড়ার ফাঁক দিয়ে ঘটনার কিছু অংশ দেখতে পায়। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকে এবং পায়ুপথে ব্যথার কথা জানায়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি বাবার কাছে ঘটনার কথা জানায়। পরে তার সহপাঠীর কাছ থেকেও পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন বলে দাবি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আল আমিন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি ওই শিশুর কাছ থেকে একটি সিগারেট নিয়েছিলেন। এরপর শিশুটি তার পিছু পিছু ঘরে চলে আসে। তার সহপাঠী যা দেখেছে বলে দাবি করা হচ্ছে,সেটিও মিথ্যা। ভুল বোঝাবুঝি থেকেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost