
বিশেষ প্রতিনিধি:মোঃ হ্যাপি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন,দলের ঐক্য ও তৃণমূলের শক্তিই বিএনপির মূল প্রেরণা। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রীর নির্দেশনা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি নারায়ণগঞ্জকে পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য, বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলা যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি,দলের নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়
All rights reserved © 2019
Leave a Reply