1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এমপি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর অফিসার্স ক্লাবে শহরের প্রথম আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ‘দি স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন,মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে সরকার কাজ করছে।শিশু-কিশোরদের ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের কার্যক্রমের দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন চলছে। এবার ১০টি ইভেন্টে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করা হবে।
দেশের ক্রীড়া অবকাঠামো নিয়ে আমিনুল হক বলেন, নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আগামী পাঁচ বছরের মধ্যে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে কাজ চলছে।
ময়মনসিংহের সুইমিং পুলের সংস্কার ও আধুনিকায়নের কথাও জানান প্রতিমন্ত্রী। শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পানিতে দুর্ঘটনা থেকে সুরক্ষা দেওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়ায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের মধ্য থেকেও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে পদকজয়ী ক্রীড়াবিদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে দেশের ৬৪ জেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রায় ৫০৩ উপজেলায় মিনি স্টেডিয়াম কার্যক্রম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্য শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী‘দি স্পোর্টিভা’ টার্ফ ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী দলের সদস্যদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost