1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বন্দরে হত্যাকাণ্ড হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকুসহ মূল আসামি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর থানায় আমির হোসেন ডালিম (৩৬) হত্যা মামলার মূল আসামি শিহাব হাবীবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,গত ৫ আগস্ট রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জেরে বন্দর থানার শুভকরদী এলাকায় আমির হোসেন ডালিমকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করা হয়। এ সময় শিহাব হাবীবের সঙ্গে অজ্ঞাতনামা আরও একজন সহযোগী ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
আহত আমির হোসেন ডালিমকে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো.রমজান হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।
অভিযানের একপর্যায়ে ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট এলাকা থেকে মামলার প্রধান আসামি শিহাব হাবীবকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামির দেখানো মতে রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার শুভকরদী এলাকার একটি চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের দাবি,হত্যাকাণ্ডে জড়িত অপর সহযোগীকেও শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost