1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মেট্রোরেলের আশায় নতুন গতি,চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব পর্যালোচনায়।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
রাজধানী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ আরও সহজ করতে চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের প্রস্তাবে নতুন করে গতি এসেছে। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর ডিও পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গত ৩০ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত চিঠিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জানা গেছে,২২ জুলাই প্রধানমন্ত্রী বরাবর ডিও পত্র পাঠিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি জানান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এতে নারায়ণগঞ্জের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রতিদিনের বিপুল যাত্রী চলাচলের বিষয়টি তুলে ধরা হয়।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াতের সময় কমার পাশাপাশি সড়কপথের যানজট ও গণপরিবহনের চাপ কমতে পারে। একই সঙ্গে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠির অনুলিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের বিষয়টি এখন সরকারি পর্যায়ে পর্যালোচনায় রয়েছে। পরবর্তী সময়ে সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা ও অন্যান্য সরকারি প্রক্রিয়া যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে চাষাঢ়া পর্যন্ত মেট্রোরেল প্রকল্প এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। ফলে বর্তমানে এটিকে অনুমোদিত প্রকল্প হিসেবে নয়, বরং সরকারি পর্যায়ে পর্যালোচনাধীন একটি প্রস্তাব হিসেবে বিবেচনা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost