1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আরপিএমপির শ্রদ্ধাঞ্জলি,শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়,পুলিশ কমিশনার।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পঠিত

রংপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরের ৩৬ জুলাই চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
বুধবার (৫ আগস্ট) সকালে আরপিএমপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক ও সামাজিক সংগঠন,জনপ্রতিনিধি,জুলাই শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পুলিশ কমিশনার বলেন,জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষা,জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost