
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো.আবু বকর সিদ্দীক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশিদা বেগম পিপিএম,কমান্ডেন্ট (আইএসটিসি, জামালপুর) মো. মিলন মাহমুদ,বিপিএম-বার,পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার,নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম,ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান,বিভিন্ন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট এবং রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল নবনিযুক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাঁর সফল কর্মজীবন ও দায়িত্ব পালনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
All rights reserved © 2019
Leave a Reply