1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাল খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

খুলনা প্রতিনিধি:
জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
কেএমপি কমিশনার মো.সাজ্জাদুর রহমান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ,ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এম.এম.শাকিলুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
কেএমপি জানায়,জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে শান্তি, ন্যায়বিচার, মানবিকতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost