1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারে জোর দিলেন-চসিক মেয়র।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরস,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শন করে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মেয়র বলেন,চট্টগ্রামকে পরিচ্ছন্ন,নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, বরং নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি জানান, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রশংসাও করেন তিনি।
মেয়র আরও বলেন,জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা,জবাবদিহিতা ও মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
পরিদর্শন শেষে তিনি খালের পানিপ্রবাহ সচল রাখা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন।
এ সময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost