
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৩ আগস্ট ২০২৬ তারিখে অভিযান চালিয়ে মনির হোসেন (৩৮) নামে ওই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মনির হোসেনের পিতা নুর ইসলাম। তিনি ফতুল্লা থানাধীন রঘুনাথপুর এলাকার নেকবর মাতবর রোডের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষা ও পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে ফতুল্লা মডেল থানার অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।
All rights reserved © 2019
Leave a Reply