1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী,শ্রেষ্ঠ নার্সারি মালিকদের পুরস্কার।

নিজস্ব প্রতিবেদক :-
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:
বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.রায়হান কবির।
অনুষ্ঠানে সামাজিক বন বিভাগের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৃক্ষমেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার, সামাজিক বন বিভাগ,নার্সারি মালিক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ,পরিকল্পিত বনায়নের গুরুত্ব এবং বাড়ির আঙিনা,ছাদ ও পতিত জমিতে ফলদ,বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে মাসব্যাপী বৃক্ষমেলায় মানসম্মত চারা প্রদর্শন ও সক্রিয় অংশগ্রহণের জন্য শ্রেষ্ঠ নার্সারি মালিকদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost