
মোহাম্মদ হোসেন হ্যাপী।
দেশজুড়ে চলমান গ্যাস ও তীব্র সংকটে তৈরি পোশাক, টেক্সটাইল,স্পিনিং,তাঁত ও অন্যান্য উৎপাদনমুখী শিল্পে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। উৎপাদন অর্ধেকে নেমে আসা,রপ্তানি ব্যাহত হওয়া,উৎপাদন ব্যয় বৃদ্ধি,কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন,গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে দেশের অনেক নিট পোশাক কারখানা বর্তমানে মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ সক্ষমতায় উৎপাদন করছে। বিশেষ করে ঢাকা,নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে সংকট সবচেয়ে বেশি।
তিনি জানান,ডিজেলচালিত জেনারেটরের ওপর নির্ভর করায় উৎপাদন ব্যয় অন্তত ২০ শতাংশ বেড়েছে। নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য সরবরাহ করা সম্ভব না হওয়ায় বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।
ব্যবসায়ী নেতারা সতর্ক করে বলেন,সংকট দ্রুত নিরসন না হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা কমে যাবে এবং শিল্প খাতে বড় ধরনের ক্ষতি হতে পারে।
All rights reserved © 2019
Leave a Reply