1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ শুনলেন জেলা প্রশাসক,দ্রুত সমাধানের আশ্বাস।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাধারণ মানুষ।
নারায়ণগঞ্জে জনসাধারণের অভিযোগ ও সেবাসংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
গণশুনানিতে অংশ নেওয়া সেবাপ্রার্থীরা জমি, প্রশাসনিক সেবা, বিভিন্ন দাপ্তরিক জটিলতাসহ নানা বিষয়ে অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে বলেন।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গণশুনানিতে অংশগ্রহণকারী সেবাপ্রার্থীরা বলেন,এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরকারি সেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost