
নিজস্ব প্রতিবেদক:
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ,বীর বিক্রম।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি তার কার্যালয়ে যান এবং সেখানে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন এবং জনবিভাগের সচিব খান মো.নূরুল আমিন তাকে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন অফিস,গ্যালারি হল এবং রাষ্ট্রপতির তোষাখানা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাষ্ট্রপতির সচিববৃন্দ ও সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।
All rights reserved © 2019
Leave a Reply