1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২৭ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় কবির মিয়ার বাড়ির সামনে একটি কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (সি জোন) অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (নিরস্ত্র) আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।
এ সময় মো.সাকিব (২৫),মোহাম্মদ হোবাইব (২৭), মো. রাশেদুল ইসলাম (২৪) ও মো.নাইমুর রহমানকে (২৬) আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৫০ গ্রাম,জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost