
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন সোমবার (২৭ জুলাই) নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো.আবদুল্লাহ্-আল-ফারুক,ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বস্তরের মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
মেলায় ফলজ,বনজ ও ঔষধি গাছের নানা প্রজাতির স্টল স্থান পেয়েছে। আয়োজকরা জানান,বৃক্ষপ্রেমী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মেলাটি সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করবে।
All rights reserved © 2019
Leave a Reply