
স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই:রক্তঋণের উত্তরাধিকার’শীর্ষক বিশেষ আলোচনা সভা,লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে গণতন্ত্র, জবাবদিহিতা ও মুক্তচিন্তার পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (২৭ জুলাই) জাতীয় ছাত্রশক্তি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

তিনি বলেন,২০২৪ সালের গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। সেই চেতনা ধরে রাখতে বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা,স্বাধীন মতপ্রকাশ ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে হবে।
তিনি আরও বলেন,জনগণের প্রতিনিধিরাও যেন জনগণের প্রত্যাশা থেকে বিচ্যুত হলে শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের প্রশ্নের মুখোমুখি হন। এতে গণতান্ত্রিক সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ কামরুল আহসান।
All rights reserved © 2019
Leave a Reply