1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

এমপি জাহিদুল ইসলাম (ধলুর) রাস্তা পরিদর্শন,পাকা করার প্রতিশ্রুতি।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার ৬ নম্বর দুবলহাটি ইউনিয়নের গয়েরপাড়া গ্রামের তিনমাথা মোড় থেকে ষাটের পোয়া ব্রিজ (কালেণের পার) পর্যন্ত সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম (ধলু)।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৫টায় তিনি সড়কটি পরিদর্শন করে মাটি কেটে রাস্তা উঁচু করার কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না,তা সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমপি জাহিদুল ইসলাম (ধলু) জানান,এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গয়েরপাড়া তিনমাথা মোড় থেকে ষাটের পোয়া ব্রিজ (কালেণের পার) পর্যন্ত সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে। তিনি দ্রুত সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় ৬ নম্বর দুবলহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আনিসুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত পাকাকরণের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost