
বিশেষ প্রতিনিধি:ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬ সালের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিক মূল্যায়নে রাজস্ব প্রশাসনের কর্মসম্পাদন সূচকে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা-কে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.সাইফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আজিম উদ্দিন।
সভায় জানানো হয়, ২০২৬ সালের এপ্রিল–জুন ত্রৈমাসিক মূল্যায়নে ময়মনসিংহ জেলার রাজস্ব প্রশাসনের কর্মসম্পাদন সূচকে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত হন। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি রাজস্ব প্রশাসনের সেবার মান উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনসেবামুখী কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
All rights reserved © 2019
Leave a Reply