1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে‘ক্লিন সানডে’কর্মসূচির উদ্বোধন,প্রতি রবিবার স্কুল-কলেজে চলবে পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন সানডে’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতি রবিবার স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।
ক্লিন ময়মনসিংহ’কর্মসূচির আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রবিবার (২৬ জুলাই) নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
‘ক্লিন সানডে’কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তিনি বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ ও ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
জেলা প্রশাসক বলেন,শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এখন থেকে ময়মনসিংহের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা হবে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনা ও পুরস্কার দেওয়া হবে।
তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব। ‘ক্লিন ময়মনসিংহ’কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, যেমন নিজের ঘর পরিষ্কার রাখা হয়,তেমনি নিজের বিদ্যালয় ও শহরও পরিষ্কার রাখার দায়িত্ব সবার। চকলেটের খোসাসহ সব ধরনের আবর্জনা নির্ধারিত ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, দুই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost