1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০ বোতল এসকাফ (Eskuf) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-টু-পাগলাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে যুবরাজ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত যুবরাজের পিতা আব্দুল হামিদ (ড্রাইভার)। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকায় (নজরুল মাস্টারের বাড়ির পাশে)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর পিসিপিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost