
ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক,সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কান্তি সরকার।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো.জাকির হোসেন বাবলু এমপি এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ মো.আবু সাঈদ,সাধারণ সম্পাদক মো.মফিদুল ইসলাম মোহন, বিশিষ্ট শ্রমিক নেতা মো.জিল্লু মিয়া এবং পার্থ সারথি সিংহ আপেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক ও বিশিষ্ট শ্রমিক নেতা বাবু দেব ব্রত দাস দুকূল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু সংগ্রাম বর্মন, বাবু চঞ্চল সাহা ও বাবু সঞ্জীব দে।
বক্তারা সম্প্রীতি,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,সকল ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিতকরণ এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
All rights reserved © 2019
Leave a Reply