
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ।
বন্দর থানার অভিযানে নিয়মিত মামলা,গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন ধারায় আসামিদের আদালতে পাঠানো হয়েছে
নারায়ণগঞ্জের বন্দর থানায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পুলিশের ভাষ্য অনুযায়ী,দুষ্কৃতিকারী‘শেখ সিফাত গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত মো. তন্ময় (২২) রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. তন্ময় (২২),রবিউল ইসলাম (৫৫), রাতুল (২০),শাহজাহান সাগর মিয়া (৩০),বোরহান (৩৫),তানজিল হোসেন রাহাত (৩৩), মোসলেমা বেগম, সাইফুল ইসলাম,মোজাম্মেল হোসেন খোকা (৪০),আফজাল (৩৮),মৃদুল (২৪),তাসনিম আহমেদ সায়েম (২২) এবং মিহাম আরাফাত (২১)।
পুলিশের তথ্য অনুযায়ী,গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা,ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা এবং পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে,গ্রেপ্তার হওয়া ১৩ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কঠোর পুলিশি নিরাপত্তায় নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে বন্দর থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।
All rights reserved © 2019
Leave a Reply