1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাক, জনসচেতনতামূলক সভায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক বয়কট গড়ে তুলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জনসচেতনতামূলক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন,প্রশাসনের পাশাপাশি পরিবার,জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৫টায় ল্যারী ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় নারী-পুরুষ,তরুণ-যুবক,শিক্ষার্থী,অভিভাবক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী জনমত গড়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই মো.জহিরুল ইসলাম, মুসাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মনির হোসেন, ধামগড় ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ, ধামগড় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, নুরুজ্জামান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ ধ্বংস করে। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে এবং চুরি, ছিনতাই, সন্ত্রাস ও হত্যার মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবারকে সন্তানদের প্রতি আরও সচেতন হওয়া এবং তরুণদের খেলাধুলা,সাংস্কৃতিক,ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, সরকারের মাদকবিরোধী অভিযান সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সামাজিক প্রতিরোধ যত শক্তিশালী হবে, মাদক নির্মূলের পথ তত সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজের সব স্তরের মানুষকে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost