1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

প্রতি মঙ্গলবার জনগণের কথা শুনবেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ঘোষণা দিয়েছেন,প্রতি মঙ্গলবার তিনি সরাসরি সাধারণ মানুষের অভিযোগ,সমস্যা ও পরামর্শ শুনবেন। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে নির্ধারিত দিনে তিনি উপস্থিত থাকবেন,যাতে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই জনগণ তাদের কথা সরাসরি জনপ্রতিনিধির কাছে তুলে ধরতে পারেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই বলছেন,তারা দীর্ঘদিন ধরেই এমন একজন জনপ্রতিনিধি চেয়েছিলেন,যার কাছে পৌঁছাতে কোনো নেতা বা প্রভাবশালীর সুপারিশের প্রয়োজন হবে না। সাধারণ মানুষ এখন সরাসরি এমপির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাবেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন,জনগণের সেবা নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। তাই প্রতি মঙ্গলবার তিনি সাধারণ মানুষের জন্য সময় বরাদ্দ রাখবেন এবং তাদের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন,সরকারি কার্যালয় জনগণের সেবার স্থান। এখানে যেন সাধারণ মানুষ কোনো ধরনের সংকোচ বা প্রটোকল ছাড়াই আসতে পারেন,সে পরিবেশ নিশ্চিত করা হবে।

এ ঘোষণার মাধ্যমে নারায়ণগঞ্জ-৪ আসনের সাধারণ মানুষের জন্য সংসদ সদস্যের কার্যালয়ের দরজা সবসময় উন্মুক্ত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost