1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে মাসিক অপরাধ সভা,মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলা পুলিশের অপরাধ সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা,গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,বিভিন্ন থানার অপরাধচিত্র এবং অপরাধ দমনে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।
সভায় মামলা নিষ্পত্তি,ওয়ারেন্ট তামিল,মাদক,চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা, পলাতক আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।
এছাড়া জনগণের দোরগোড়ায় দ্রুত,কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার,বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost