1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

যমুনা লাইফকে ২০২৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার লক্ষ্য,জানালেন সিইও অজিত চন্দ্র আইচ।

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডিজিটাল সেবা,ইআরপি সফটওয়্যার, কাস্টমার কেয়ার ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক উদ্যোগের কথা তুলে ধরলেন সিইও।
যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অজিত চন্দ্র আইচ। তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের শুরুতে কোম্পানিটিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার লক্ষ্য রয়েছে।
একান্ত সাক্ষাৎকারে তিনি জানান,১ নভেম্বর ২০২৫ সালে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানে আধুনিক কাস্টমার কেয়ার ও কল সেন্টার চালু করা হয়েছে। এছাড়া পলিসিধারী ও কর্মকর্তাদের জন্য ডিজিটাল অ্যাপ এবং সেপ্টেম্বর-অক্টোবরে আধুনিক ইআরপি (ERP) সফটওয়্যার চালুর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন,জেলা ও বিভাগীয় পর্যায়ে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের অর্থ ইএফটিএনের মাধ্যমে পরিশোধ, দুর্বল শাখা পুনর্গঠন,এসওপি বাস্তবায়ন এবং গ্রাহকদের ম্যাচিউরিটি ও মৃত্যু দাবির দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
অজিত চন্দ্র আইচের দাবি,একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আইডিআরএর অনুমোদন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে তিনি বলেন, তাঁর দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ছাড়পত্র নিয়ে বিদায় নিয়েছেন।
বীমা বিশ্লেষকদের মতে,এ ধরনের অভিযোগ দ্রুত নিষ্পত্তি হলে বীমা খাতে আস্থা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost