1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটিতে রেজভী আহসান মুন্সির পদ লাভ,শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা-সাইফুল ইসলাম সরকার।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটিতে রেজভী আহসান মুন্সি, অভিনন্দন জানালেন সাইফুল ইসলাম সরকার।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে রেজভী আহসান মুন্সির পদ লাভে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবীদ্বারের সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সরকার।
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে রেজভী আহসান মুন্সি গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবীদ্বার উপজেলার ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এলাহাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক সাইফুল ইসলাম সরকার।
এক শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম সরকার বলেন, রেজভী আহসান মুন্সির নেতৃত্বে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নতুন নেতৃত্বের অধীনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন,আমাদের লক্ষ্য বিএনপির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানো। এলাহাবাদ ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করতে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
সাইফুল ইসলাম সরকার আরও বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা অর্জন নয়,বরং সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করা। বেকারত্ব দূরীকরণ,সামাজিক উন্নয়ন এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করে যাবেন।
দলীয় রাজনীতিতে বিভাজন ও গ্রুপিংয়ের বিরোধিতা করে তিনি বলেন,যে রাজনীতিতে গ্রুপিং ও বিভক্তি থাকে, সেই রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। দলীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জনসেবার মাধ্যমেই একটি শক্তিশালী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন,রেজভী আহসান মুন্সির মতো অভিজ্ঞ নেতাদের নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও গতিশীল হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে গণতন্ত্র, সাংগঠনিক শক্তি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost