
প্রতিবেদক:মোহাম্মদ হোসেন হ্যাপী।
আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় টহল,গোয়েন্দা নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদারের ঘোষণা।
নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং জেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে ‘অপরাধের প্রতি জিরো টলারেন্স’নীতিতে কাজ করছে জেলা পুলিশ। এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন,জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি এবং কমিউনিটি পুলিশিং আরও শক্তিশালী করা হয়েছে। কোনো ধরনের অপরাধ, অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা বরদাশত করা হবে না।
পুলিশ সুপার বলেন,মাদকই অধিকাংশ অপরাধের মূল উৎস। তাই মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন,জেলার প্রতিটি পুলিশ সদস্যকে সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।
All rights reserved © 2019
Leave a Reply