1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মদিন উদযাপন,কেক কেটে শুভেচ্ছা।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, জেলা বিএনপির মিডিয়া সেলের যুগ্ম-আহ্বায়ক,সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক মোঃ এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস। তিনি জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সাংবাদিক এনামুল হকের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় তিনি বলেন,সাংবাদিক মোঃ এনামুল হক দীর্ঘদিন ধরে নিষ্ঠা,সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ,সহকর্মী,শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাংবাদিক মোঃ এনামুল হক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন। কেক কাটা,শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost