1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও অপতথ্য প্রকাশে সতর্কবার্তা, গণমাধ্যমকে তথ্য অধিদপ্তরের নির্দেশনা।

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করার আহ্বান।
ভুল তথ্য,অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ও কনটেন্ট প্রকাশের বিষয়ে সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমকে সতর্ক করেছে তথ্য অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়,সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনা দেখা যাচ্ছে। বিশেষ করে এআই-নির্মিত ছবি ও কনটেন্ট ব্যবহার করে প্রকাশিত কিছু সংবাদ জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
তথ্য অধিদপ্তর বলেছে,সংবাদ প্রকাশের আগে অবশ্যই তথ্যের উৎস যাচাই,ফ্যাক্ট চেক এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখতে সকল গণমাধ্যমকে পেশাগত নীতিমালা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন,ডিজিটাল যুগে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সংবাদ প্রকাশে আরও বেশি সতর্কতা এবং তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost