
প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায় ও রাজনৈতিক প্রভাব খাটানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এনসিপি আয়োজিত জুলাই পথযাত্রায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত,পরিবহন ও বিভিন্ন শিল্পকারখানায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং চাঁদাবাজির রাজনীতি আর চলবে না।
তিনি আরও অভিযোগ করেন,ব্যবসায়ীরা চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। গ্যাস সংকটের মধ্যেও রাজনৈতিক প্রভাবের কারণে কিছু শিল্পপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন এবং এসব বিষয়ে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করেও বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ,নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন,জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, সাকিল সাইফুল্লাহ, জাহিদুল হক বাঁধনসহ দলীয় নেতাকর্মীরা।
All rights reserved © 2019
Leave a Reply