1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের গভীর শোক।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: ঢাকা।
সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতির অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য।
বাংলাদেশের প্রথিতযশা রাজনীতিবিদ,প্রবীণ আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন,এমপি।
রোববার (১৩ জুলাই) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতেও তাঁর ভূমিকা ছিল অনন্য।
মন্ত্রী আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া বিভিন্ন সময়ে গণপূর্ত,ভূমি,পররাষ্ট্র,শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন,১৯৯০ সালে পঞ্চগড়ে ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
মন্ত্রী বলেন,ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক,আইনি ও রাষ্ট্রীয় অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost