
স্টাফ রিপোর্টার:
নাটোরের সিংড়া উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনের ১৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.জয়নাল আবেদীন।
বুধবার (৮ জুলাই) বিকেলে সিংড়া মাদ্রাসা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।
জয়নাল আবেদীন বলেন,গত ৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন,সংশ্লিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন জানিয়েছেন যে গত দুই থেকে তিন মাসে অভিযোগকারী মেহেদী হাসান মামুনের সঙ্গে তাঁর কোনো অর্থ লেনদেন হয়নি। এছাড়া দোকানের সিসিটিভি ফুটেজেও অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ঘটনা পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর জনপ্রিয়তা ক্ষুণ্ন ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
All rights reserved © 2019
Leave a Reply