
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সাবেক কাউন্সিলর,ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বুধবার (৮ জুলাই) বাদ আছর নগরীর কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গোলকিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ সুরে শেষ শ্রদ্ধা নিবেদন করে।
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। মুক্তিযোদ্ধা,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন।
জানাজায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তার বীরত্বগাঁথা ও একাত্তরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা রোগে ভুগে বুধবার ভোরে নগরীর কাচিঝুলি আউটার স্টেডিয়াম এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তান,ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
All rights reserved © 2019
Leave a Reply