1. online@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বন্দর থানার অভিযানে ৫ গ্রাম ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক,আদালতে প্রেরণ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বউবাজার এলাকার একটি বাড়িতে গভীর রাতে পুলিশের অভিযান।
মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৮ জুলাই দিবাগত রাত ১টা ২৫ মিনিটে বউবাজার (দত্তবাড়ী) এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মো.আনোয়ার হোসেন (৪৮) ও মো.সিরাজ (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম,উদ্ধার করে জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং বন্দর থানার ওসি মো.জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজিব হোসেন তালুকদার এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

All rights reserved © 2019

Design By Raytahost